কারী জুলফিকারের ইন্তেকাল, মাদ্রাসা ফখরুল আলমে শোকসভা

কারী জুলফিকারের ইন্তেকাল, মাদ্রাসা ফখরুল আলমে শোকসভা

পাথেয় রিপোর্ট : (নাজিরাবাদ) ভারতের উত্তর প্রদেশের নজিরাবাদের একটি বিশ্বখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ফখরুল আলম গানুরী এর সিনিয়র শিক্ষক কারী জুলফিকার আহমদের ইন্তেকালের পর তার স্মরণে ২৪ জুলাই মঙ্গলবার ভারতের নাজিরাবাদ মাদ্রাসা ফখরুল আলম গানুরি মিলনায়তনে একটি শোকসভা ও ইসালে সওয়াবের আয়োজন করা হয়।

এই শোকসভায় মুফতি আফাক কাসিমী বলেন, কারী জুলফিকার আহমদ নিজের জীবনকেই উৎসর্গ করে দিছেন দ্বীন ও ইসলামের জন্যে। শিক্ষা জীবনের পর থেকে মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত তিনি মাদ্রাসায় দ্বীনের খেদমত করে গেছেন। তিনি সবসময় সুন্নত অনুযায়ী চলতেন, তার ব্যবহার ছিল অমায়িক, মানুষের সাথে তিনি সবসময় হাস্যজ্জ্বল চেহারায় কথা বলতেন। উপস্থিত সবাইকে আফাক কাসিমী জুলফিকার আহমেদ মাগফিরাত কামনা করার আহ্বান জানান তিনি।

মাদ্রাসা ফখরুল আলম গানুরির শিক্ষক মুফতি আরশাদ মাহমুদ বলেন, কারী জুলফিকার আহমদ আমাদের প্রিয়ভাজন ছিলেন, আমাদের মাদ্রাসায় তিনি ১৯৮৩ সন থেকে শিক্ষকতা করছেন। মাদ্রাসার অগ্রযাত্রা ও উন্নতির ক্ষেত্রে তাঁর অবদান অনি:স্বীকার্য। আমাদের এই মাদ্রাসায় প্রতিদিন বিশেষ করে কারী জুলফিকার আহমদের মাগফিরাতের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এই শোকসভায় কুরআন খতম ও আরো অনেক আমলের মাধ্যমে কারী জুলফিকার আলীর মাগফিরাতের জন্যে দুআ করা হয়।

শোক সভায় উপস্থিত ছিলেন, মুফতি রশিদ আহমদ, মুফতি আকিল, কারী আলতাফুর রহমান, মাওলানা শামসুদ্দীন, কারী আব্দুল জাবের, মুফতি সাবের, কারী ইউনুস, কারী ইফতেকার আহমদ প্রমুখ।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি আখবারে মাশরিক, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *