কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কবে?

কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কবে?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বিত বেঞ্চ বলেন, ‘দু’মাস হয়ে গেছে। আপনারা আর কতদিন নিষেধাজ্ঞা বহাল রাখতে চান? এই বিষয়টি নিয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করুন এবং ওখানকার সমস্যা সমাধানের জন্য অন্য পদ্ধতি খুঁজুন। প্রয়োজনে আপনারা নিষেধাজ্ঞা জারি করতেই পারেন। কিন্তু, সরকারের সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা উচিত।’

এ সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনকে জিজ্ঞেস করে, শেষমেশ আর কতদিন জম্মু-কাশ্মীরে আপনারা নিষেধাজ্ঞা জারি করে রাখবেন এবং সাধারণ মানুষের জন্য আর কতক্ষণ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে? আদালত এব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনকে ৫ নভেম্বরের মধ্যে তাদের জবাব দেয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি সুভাষ রেড্ডি নির্দেশ দেন, সরকার প্রতিদিন কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনা করুক। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রতিদিনই গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ৯৯ শতাংশ নিষেধাজ্ঞাই শিথিল করা হচ্ছে এবং ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

আদালতে সরকার পক্ষ সাফাইতে জানায় যে, রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে যাতে আন্তঃসীমান্ত সমস্যা প্রতিরোধ করা যায়। আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের কাছে জবাব চেয়েছে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে কঠোর বিধিনিষেধ কার্যকর রয়েছে। কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখানে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও রাজ্যটিতে ইন্টারনেট পরিসেবা সম্পূর্ণ বন্ধই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *