কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে একদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনা ও সন্ধ্যায় আকবর বলীপাড়ায় এ ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- এক বছর বয়সী অকিল ও আলিফা মনি (২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের শিশুপুত্র আকিল সবার অজান্তেই বাড়ির পাশে পুকুরে ডুবে যায়।

আধা ঘণ্টা পর প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যায় একই ইউনিয়নের আকবর বলীপাড়ার বাদশাহর শিশুকন্যা আলিফা মনি বাড়ির পুকুরে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।

এর আগের দিন শনিবার কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *