কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ১

কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার একটি বাসায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার এক বন্ধুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া বলেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে।

তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব।

ওসি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আর গুলিবিদ্ধ সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সালাম মিয়া বলেন, “পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *