কুড়িগ্রামে এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুড়িগ্রামে এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার

পাথেয় রিপোর্ট : কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রাম থেকে বুধবার সকালে হাবিবুর রহমান নামে এক এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমানকে হাত-পা বেঁধে হত্যার পর মৃতদেহ কৃষিজমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ১০টার দিকে শহরের কৃষ্ণপুর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামের কৃষিজমি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

হাবিবুর রহমান কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং চিলমারী উপজেলার ঢুসমারা থানার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে। হাবিবুর স্থানীয় আদালতে মহুরির কাজ করতো।

স্থানীয়দের বরাত দিকে সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, শহরের কৃষ্ণপুর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামের কৃষিজমিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাতে হাবিবুরকে অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যা করে মৃতদেহ ওই জমিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। নিহত যুবকের পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনের কললিস্ট ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

(ওসি) মাহফুজার রহমান জানান, হাবিবুর পৌর এলাকার কামারপাড়ার সুরুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে থাকতো। কে বা কারা পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *