খাগড়াছড়িতে বাস উল্টে ২৫ শিক্ষার্থী আহত, পথচারী নিহত

খাগড়াছড়িতে বাস উল্টে ২৫ শিক্ষার্থী আহত, পথচারী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : সাজেক ভ্রমণে যাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও ৪ জন গুরুতর আহত সহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ির আলুটিলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের মধ্যে ১১ জনের নাম পাওয়া গেছে। তারা হল এহসান, হাসান, ইকবাল, রিয়াদুল ইসলাম, তাজিন, ইসরাত, আতাহার মাসুম, নয়ন দাশ, এহসান, সাব্বির, শারমিন আক্তার। এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

যাত্রী শারমিন আক্তার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব’ থেকে সাজেক ভ্যালি ভ্রমণের উদ্দেশে যাচ্ছিলাম। আমরা মোট ৪৫ জন যাত্রী ছিলাম। রাস্তায় গাড়িটি যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ হয়। আমরা কি সমস্যা জানতে চাইলে ড্রাইভার কোন সমস্যা না বলে জানান। পরে কিছুদূর যেতেই বাসটি উল্টে যায়। এতে অন্তত ২৬ জন আহত হয়।

এছাড়াও গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাদেরকে আশঙ্কামুক্ত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক। আর বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বাকিরা সকলই ক্যাম্পাসে নিরাপদে ফিরে এসেছে।

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব’ এর এডমিন সাদমান বলেন, গাড়িটি অতিরিক্ত যাত্রীবহণ করার কারণে পাথরে লেগে উল্টে যায়। ঘটনায় ক্লাবের বেশ কিছু সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদেরকে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহত ৪ জনকে চমেকে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *