খাগড়াছড়িতে ব্রাশফায়ারে ৬ জন নিহত, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে ৬ জন নিহত, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফের (প্রসীত) তিন নেতাসহ ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু ইউসুফকে আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা ও জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন মজুমদার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ, শনিবার সদর উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত খিসা) ছয়জন সদস্য নিহত হন।

ব্রাশফায়ারে নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা, সহসভাপতি এলটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা পলাশ চামকা, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও উত্তর খবং পুড়িয়া এলাকার বাসিন্দা জীতায়ন চাকমা, একই গ্রামের কান্দারা চাকমার ছেলে রুপম চাকমা ও প্রকৌশলী ধিরাজ চাকমা। বিক্ষোভ মিছিলে হামলায় নিহতের নাম শন কুমার চাকমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *