খালেদার জামিন নিয়ে দেন-দরবার চলবে না : ইনু

খালেদার জামিন নিয়ে দেন-দরবার চলবে না : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : হজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার জামিন বা দ- মওকুফে রাজনৈতিক কোনো দেন-দরবার চলবে না। মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সামনেই ভোট শুরু হয়েছে। তাই নির্বাচন নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই। নির্বাচন শেষ হলে উভয় প্রার্থীর বিবৃতির প্রেক্ষিতে আলোচনা করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *