খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মালবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মুন্সি।

তিনি জানান, খিলগাঁও ফ্লাইওভারে একটি দ্রুতগতির লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভোর ৫টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাদের নাম-ঠিকানা উদ্ধার করা হয়েছে। তারা হলেন- খুলনার ফুলতলা এলাকার বিধান বিশ্বাস (৪২) ও ঢাকার ভাটারা এলাকার এন্তারুজ্জামান (৪৩)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *