খুলছে রেলস্টেশন; কাউন্টারেই মিলবে টিকিট

খুলছে রেলস্টেশন; কাউন্টারেই মিলবে টিকিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বন্ধ থাকা দেশের সব ট্রেন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চলাচল শুরু করবে পুরোদমে। তবে এক আসন ফাঁকা রেখেই বসবেন যাত্রীরা। একই সাথে খুলে দেওয়া হবে দেশের সব রেলস্টেশন। টিকিটও পাওয়া যাবে কাউন্টারে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। মেইল কমিউটার ও লোকাল ট্রেন বন্ধ থাকলেও কয়েক দফায় চালু করা হয় সেগুলোও। আগামী ১৬ তারিখ থেকে ট্রেন চলাচল প্রায় শতভাগ শুরু হচ্ছে।

করোনার জন্য যাত্রা বিরতি বাতিল করে অনেক স্টেশন বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন থেকে সব আন্তঃনগর ট্রেনের ২৫ ভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।সকল মেইল ও লোকাল কমিউটার ট্রেনের টিকিট শতভাগই বিক্রি হবে কাউন্টারে।

এ প্রসঙ্গে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ট্রেন চালু হলেও সামাজিক দূরত্ব মেনে চলেই ট্রেন চলবে। এটা আমরা মেনে চলার চেষ্টা করবো। টিকিট অর্ধেক অনলাইনে আর অর্ধেক কাউন্টারে বিক্রি করা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *