গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হবে না

গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান বিধিনিষেধ তুলে নেয়ায় আগামী ১১ আগস্ট থেকে চলবে সবকিছু। চলবে গণপরিবহনও। কিন্তু এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয়। শতভাগ যাত্রী নিতে পারবে পরিবহনগুলো।

যেহেতু পরিবহনগুলো শতভাগ যাত্রী নিতে পারবে, তাই যাত্রীদের থেকেও দিগুণ ভাড়া নেওয়া হবে না বলে জানিয়েছের সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হবে। শতভাগ যাত্রী নেওয়া গেলে ভাড়া আগের মতোই নেওয়া হবে। বাড়তি কোনো ভাড়া নেওয়া হবে না।

পরিবহন মালিক সমিতির এই নেতা আরও বলেন, যদি অর্ধেক আসন খালি রেখে পরিবহন চালাতে হয় তাহলে ভাড়া বাড়তি নেওয়া হবে। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১১ আগস্টের পর থেকে কেউ বেশি ভাড়া নিতে পারবে না। আগের নিয়মে গাড়ি চালানো হবে। ভাড়াও আগের মতোই নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *