গণহত্যা দিবসে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

গণহত্যা দিবসে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমেও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *