গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ২১ নারীসহ নিহত ৩৩

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ২১ নারীসহ নিহত ৩৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে এক শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জনই নারী। হামাস পরিচালিত কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

শুক্রবার (১৮ অক্টোবর) জাবালিয়া ক্যাম্পে চালানো এই হামলায় আহত হয়েছে ৮৫ জনের বেশি। ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গাজা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী বলছে, তারা এই হামলার তদন্ত করছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

গাজায় ছাড়াও পশ্চিম তীর ও লেবাননে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: বিবিসি

Related Articles