গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরাইল

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরুর কথা জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরুর কথা জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে- তারা ‘অপারেশন গিডিয়ন্স রথ’-এর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা জুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, রোববার গাজায় ইসরাইলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হামলায় বিচ্ছিন্ন করে দিয়েছে উত্তর গাজার সমস্ত সরকারি হাসপাতাল পরিষেবা।

এদিকে গাজায় গত ৩ দিনে ইসরাইলি হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে ৫৩ হাজার ৩৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ২১ হাজার ৩৪ জন আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। তারা আরো জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরো হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

Related Articles