গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসংঘ

গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ এবং তাদের যে সাহায্য দেয়া হচ্ছে তা বিশার সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে জানিয়েছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপি বলেছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে।

সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, ডব্লিউএফপি যখন প্রতি মাসে গাজায় ১ মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে, তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে- এই ধরনের প্রচেষ্টা ‘প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো’।

এদিকে জাতিসঙ্ঘের খাদ্য ত্রাণ সংস্থাও বলেছে, অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *