গাজীপুরে প্লাস্টিক কারখানায় আগুন

গাজীপুরে প্লাস্টিক কারখানায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের কোনাবাড়ীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়ায় অবস্থিত পলিকন লিমিটেড নামের কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে কোনাবাড়ী পূর্বপাড়ার পলিকন লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানার চারতলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে সূত্র জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *