গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থির করবেন না : প্রধানমন্ত্রী

গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থির করবেন না : প্রধানমন্ত্রী

গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থির করবেন না : প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝে মাঝে আমরা দেখি কিছু অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। আমি সবার কাছে একটা কথা বলব- অপপ্রচারে কান দেবেন না।

গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন,
ভারত সেপ্টেম্‌বরের শেষে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর এক লাফে দাম ছাড়িয়ে গিয়েছিল ১০০ টাকা। ঘূর্ণিঝড় বুলবুলের পর যৌক্তিক কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম দুই দিনে উঠে যায় আড়াইশ টাকায়। সরকারের হুঁশিয়ারি আর বিমানে করে পেঁয়াজ আমদানির খবরে রাতারাতি তা বেশ খানিকটা কমেও যায়।

কিন্তু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের চেষ্টায় বড় ধরনের ক্ষত তৈরি হয় ভোক্তাদের বিশ্বাসে।
এই পরিস্থিতির মধ্যে সোমবার রাত থেকে লবণ সঙ্কট ও দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে।

সেই গুজবে কান দিয়ে লবণ কিনতে দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। সুযোগ বুঝে অনেক ব্রিকেতা দাম বাড়িয়ে দেন।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করে যে সরকার মঙ্গলবার প্রেস নোট দিয়ে জানায়, বাজারে লবণের সংকট নেই, গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

সেই প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ নেই, লবণ নেই, এটা নেই, সেটা নেই… নানা ধরনের কথা প্রচার হয় এবং এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। এটা করবে আমি জানি। এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবেলা করেই আমাদের চলতে হবে। আমরা সেভাবেই চলছি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং ২০১৯-২০২০ সালে সশস্ত্র বাহিনীর শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *