গুলিস্তানের বিস্ফোরণ : ১৬ জনের মরদেহ হস্তান্তর, নিখোঁজ ৩

গুলিস্তানের বিস্ফোরণ : ১৬ জনের মরদেহ হস্তান্তর, নিখোঁজ ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিষ্ফোরণের ঘটনায় ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এখানে ১৬ জনের মরদেহ পেয়েছি। তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

সুবীর কুমার আরও বলেন, “১৬ জনের হস্তান্তরের পরও তিন জন নিখোঁজ আছেন। তারা আহত, না নিহত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

এছাড়া নিখোঁজ রয়েছেন মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভুঁইয়া ও ইয়াসিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।”

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ৭ মার্চ, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের (সিদ্দিকবাজার) পৌর ভবনে নামে বিল্ডিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা এবং পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়। পাঁচতলা ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক ব্যক্তিকে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *