পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জামায়াত নেতার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেফতার করে।
এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় ভাটারা থানায়। পরে তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানা হয়।
গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক দুই কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন ও ইয়াসিন আরাফাত।
তাদের গ্রেফতারের পর ঢাকার পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


