গোল্ডেন’ ভিসার ক্যাটাগরি বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত

গোল্ডেন’ ভিসার ক্যাটাগরি বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত

গোল্ডেন’ ভিসার ক্যাটাগরি বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘গোল্ডেন ভিসায়’ আবেদনের ক্যাটাগরি বাড়াবে সংযুক্ত আরব আমিরাত। বিশেষায়িত পেশা ও বিশেষ ডিগ্রিধারীরা এই সুবিধা পাবেন। আজ রোববার দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল–মাকতৌম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কাজের সুযোগ বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ বাড়ানো হয়ে থাকে। আর গোল্ডেন ভিসাধারীরা দেশটিতে ১০ বছর বসবাসের সুযোগ পেয়ে থাকেন। কয়েক বছর ধরে ভিসাব্যবস্থা খানিকটা নমনীয় করেছে দেশটি। এর মধ্য দিয়ে বিনিয়োগকারী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের দেশটিতে থাকার সুযোগ দেওয়া হচ্ছে।

রশিদ আল-মাকতৌম এক বিবৃতিতে বলেন, ডক্টরেট ডিগ্রিধারী, চিকিৎসক, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক, তড়িৎ কৌশল, বায়োটেকনোলজি ও কম্পিউটার প্রোগ্রামিং প্রকৌশলীরা এই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, রোগতত্ত্বে যাঁদের বিশেষ ডিগ্রি রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী মেধাক্রমে শীর্ষ স্থান অধিকার করেছেন, তাঁরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যাঁদের গ্রেট পয়েন্ট অ্যাভারেজ ৩.৮০ বা এর ওপরে রয়েছে, তাঁরাও এ সুযোগ পাবেন।

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘমেয়াদি এই ভিসাব্যবস্থা চালুর ঘোষণা দেয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সাল থেকে বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, বিজ্ঞানী ও প্রাতিষ্ঠানিক পড়াশোনায় অতুলনীয় ফলাফলকারীদের ৫ থেকে ১০ বছর মেয়াদে ভিসা দেওয়া শুরু হয়।

মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

গত সেপ্টেম্বরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা দেয়, সম্পদশালী অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিকদের পাঁচ বছর মেয়াদি নবায়নযোগ্য ভিসা দেওয়া হবে। যদিও করোনাভাইরাস মহামারির কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক অভিবাসীকে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *