পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭৭ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ১৯ জনে।
মঙ্গলবার চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছিল। একইসময়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৯৭ জন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩৬ এবং উপজেলার ২১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নয়জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


