চট্টগ্রামে আক্রান্ত ১০ হাজার ছাড়াল

চট্টগ্রামে আক্রান্ত ১০ হাজার ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে ২৯২ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৮০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৯২ জন। এদের মধ্যে নগরে ২৩২ জন এবং উপজেলায় ৬০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১ জন।

চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৩টি নমুনা পরীক্ষা করে ৮৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২২৪টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৪১ জন শনাক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *