চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে ছুরিকাঘাতে মো. ফাহিম (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মো. ইমন (১৬) নামের আরেক কিশোর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হালিশহর থানাধীন পানির কল বউবাজার এলাকা ধোপাপাড়া এলাকার মো. জহিরের ছেলে। আহত ইমন ওই এলাকার দুলালের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে কিশোর খুনের কারণ জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে ফাহিমের বাবা রাত সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোরকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *