চট্টগ্রামে মাদকসহ ২ নারী আটক

চট্টগ্রামে মাদকসহ ২ নারী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় মাদকের আখড়া হিসেবে পরিচিত সদরঘাট থানার বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। তারা হলোÑ পারুল বেগম (৪৩) ও জহুরা বেগম ৫৬)। জহুরা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মানিক মিয়ার বাড়ির আবুল হোসেনের স্ত্রী। পারুল বেগম লক্ষ্মীপুরের সদর থানার চর রুহুতি এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে  শুক্রবার ভোর পর্যন্ত এই কলোনিতে অভিযান চালে। অভিযানে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ, সদরঘাট থানার ওসিসহ প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৪ মে বরিশাল কলোনির মাদক স¤্রাট হাবিবুর রহমান প্রকাশ মোটা হাবিব ও তার সহযোগী মোশাররফ র‌্যাবের অভিযানে গোলাগুলিতে নিহত হয়। এরপর গত ২৩ মে বরিশাল কলোনির গিরা খ্যাত মাদক বিক্রীর শতাধিক স্পট গুড়িয়ে সাফ করে দেয়া হয়। এরপরও থেমে নেই মাদক বিক্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ মাদক বিক্রীর খবর পেয়ে এই কলোনিতে অভিযান চালানো হয়। কলোনি ঘিরে রাতভর তল্লাশী চালিয়ে কলোনির বিভিন্ন আস্তানা থেকে ৪ বস্তায় ৬৫০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রির রাণী হিসেবে খ্যাত পারুল বেগম ও জহুরা বেগমকে আটক করে বলে জানান চট্টগ্রাম মহানগর সদরঘাট থানার ওসি নিজাম উদ্দিন। তিনি বলেন, পারুল বেগম মাদক স¤্রাট মোটা হাবিব ও ফারুকের মতো মাদক সম্রাজ্ঞী। তিনি মাদক সেবী ও কারবারিদের মধ্যে ভাবি হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে এসব ফেনসিডিল এনে চট্টগ্রামে বিক্রী করতো বলে স্বীকার করে সে।

শুধু তাই নয়, তার অধীনে প্রায় ৪০-৪৫ জন নারী ও ৩০-৩২ জন শিশু মাদক কারবারের সঙ্গে জড়িত আছে বলে তথ্য দেয় পারুল। পুলিশ এখন তাদের খুঁজছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি নিজাম উদ্দিন।

___________

patheo24,/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *