চলে গেলেন দিল্লীর বর্ষীয়ান আলেম মাওলানা মতিনুল হক উসামা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জমিয়তে উলামা হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি ও জামিআ মাহমুদিয়া কানপুরের মুহতামিম মাওলানা মতিনুল হক উসামা কাসেমী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২:৩০ মিনিটের দিকে ভারতের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লী জমিয়তে উলামা হিন্দের দপ্তর সম্পাদক মুবাশ্বির হাসান পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জমিয়তে উলামা হিন্দের সূত্রে জানা যায়, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের লকডাউনের সময়ে উত্তরপ্রদেশে মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনার আক্রান্ত রোগি ও জনসাধারণের সেবায় নিয়োজিত ছিলেন মাওলানা মতিনুল হক উসামা। তারপর কিছু আগে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর করোনা পজেটিভ আসে। ধীরে ধীরে ডায়াবেটিসসহ অন্যান্য ব্যাধি করনে এই রোগটি নিয়ন্ত্রণহীন পড়ে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন এবং তাঁর অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে। পরে রাত ২:৩০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা মতিনুল হক উসামার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে ভারত জুড়ে শোকের ছায়া নেমে আসে। সকল মুসলিমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


