চীনে ছুটির দিনে মাত্র এক ঘন্টা গেম খেলতে পারবে শিশুরা

চীনে ছুটির দিনে মাত্র এক ঘন্টা গেম খেলতে পারবে শিশুরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অল্পবয়সীদের অনলাইন গেমে আসক্তি কমাতে সম্প্রতি নড়েচড়ে বসেছে চীনা কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সেরের প্রতিবেদনে জানা গেছে, চীনে তরুণদের অনলাইন গেমের ওপর আসক্তি কমাতে নতুন গেমের অনুমোদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে দেশটি ঘোষণা দিয়েছে, অনূর্ধ্ব ১৮ বছরের শিশু-কিশোররা শুধু ছুটির দিনগুলোতে সর্বোচ্চ এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৮সেপ্টেস্বর) বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন গেম নির্মাতা টেনসেন্ট ও নেটইজকে ডেকেছিল চীনা কর্তৃপক্ষ। সেখানেই নতুন গেমের অনুমোদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়।

এদিকে নতুন নিয়মানুসারে, শুক্রবার, সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনগুলোতে শুধু রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেম খেলা যাবে। এ সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে গেমিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এই নির্দেশনা মানছে কি-না তার জন্য নজরদারিও করা হবে।

এর আগে, শিশুদের জন্য দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে সর্বোচ্চ তিন ঘণ্টা অনলাইন গেম খেলার সীমা নির্ধারণ করে দিয়েছিল চীন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *