চীনে ড্রাগন বোট ডুবে নিহত ১৭

চীনে ড্রাগন বোট ডুবে নিহত ১৭

ওয়ার্ল্ড ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে শনিবার দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদসংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।

শনিবার বিকেলে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় সরু লম্বা নৌকা দুটি ডুবে যায়। এই ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়। উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

গিলিন’র কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *