চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : সমমনা ইসলামি নেতৃবৃন্দ

চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : সমমনা ইসলামি নেতৃবৃন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কয়েকটি সমমনা ইসলামি দলের নেতারা উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন। এছাড়া উইঘুর মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ না করলে চীনা পণ্য বয়কটের আহ্বানও জানান বক্তারা।

শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদশে জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘চীন যদি সেদেশের উইঘুর মুসলিমদের উপর নির্যাতন বন্ধ না করে, সারাবিশ্বের মুসলমানরা চুপচাপ বসে থাকবে না। প্রয়োজনে বাংলাদেশ থেকে চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সরকারকে বলবো, চীনের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হোক। যাতে করে আর যেন চীনের মুসলমানেরা নির্যাতিত না হয়। ‘যদি মুসলমান নির্যাতন বন্ধ না করা হয়, বাংলাদেশে কোনো চীনা নাগরিককে বরদাস্ত করা হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : শেষ করে দেওয়া হচ্ছে উইঘুর মুসলমানদের

এসময় মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘এই চীনই মিয়ানমারের মুসলমানদের বাংলাদেশে পুশিংয়ে সহায়তা করেছে। বাংলাদেশ সরকার আরাকান রোহিঙ্গা মুসলমানদের জায়গা দিয়েছে। জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ফেরত নেওয়া হোক। তাদের ভিটে মাটি ফেরত দিতে হবে, পুনর্বাসন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘চীনের মনে রাখা উচিত বিশ্বের অনেক শক্তিশালী দেশ ছিল, ধ্বংস হয়ে গেছে। উইঘুর নির্যাতনের জন্য চীনও বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতী জাকির হুসাইন। আরও বক্তব্য প্রদান করেন বাংলাদশে জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি ইয়ামিন হুসাইন আজমী, মুফতি আব্দুল্লাহ, মুফতি আব্দুল আলিম, মুফতি আবু দারদা, মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *