চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালাচ্ছে। আরো এক সপ্তাহ এমন দাবদাহ থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এ নিয় টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও রোজাদাররা। তীব্র গরম ও রোদের তাপের কারণে মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার (১৫ এপ্রিল) পর্যন্ত টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। গত ২ এপ্রিল রবিবার থেকে এক টানা ১৩ দিন চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্র মাত্রা হলো রবিবার (২ এপ্রিল) ৩৩ দশমিক ৪ ডিগ্রি, সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি, মঙ্গলবার ৩৭ ডিগ্রি, বুধবার ৩৭ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি, শুক্রবার ৩৮ ডিগ্রি, শনিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি, রবিবার ৩৯ ডিগ্রি, সোমবার ৩৯ দশমিক ২ ডিগ্রি, মঙ্গলবার ৩৯ দশমিক ৬ ডিগ্রি, বুধবার ৩৯ দশমিক ৭ ডিগ্রি, বৃহস্পতিবার ৪১ ডিগ্রি, শুক্রবার তীব্র দাবদাহ ৪১ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বশেষ আজ শনিবার অতি তীব্র দাবদাহ ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রথমে মৃদু, মাঝারি ও তীব্র হওয়ার পর বর্তমানে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এত দিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *