চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আসছেন আল্লামা শফি

চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আসছেন আল্লামা শফি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার শায়খুল হাদিস ও পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফিকে শারীরিক চেকআপের জন্য ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হবে।

আল্লামা শফি’র ব্যক্তিগত সহকারি মাওলানা মোহাম্মদ শফি বলেন, ‘হুজুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে ওনার কিছু শারীরিক চেকআপ করার প্রয়োজন। তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ওনাকে আজগর আলী মেডিকেলে ওনাকে ভর্তি করা হবে।’

জানা যায়, ১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগ বাসা বেধেছে তার শরীরে। তাই প্রায় এসব রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *