চোরাচালানী দমনের অভিযোগে মুসলিমহত্যায় ক্ষুব্ধ ভারতের আলেমগণ

চোরাচালানী দমনের অভিযোগে মুসলিমহত্যায় ক্ষুব্ধ ভারতের আলেমগণ

পাথেয় রিপোর্ট : মঙ্গোর: গত ২৫ জুলাই বুধবার জামিয়া আরাবায়ি মাদরসাতুল মুমিন মঙ্গোয় ‘তানজীমে আইম্মা মাসাজিদ মঙ্গো’-এর উদ্যোগে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তানজীমে আইম্মার চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ মুরসালিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘আত্মশুদ্ধি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সুচিন্তিত মতামত প্রদান’ শীর্ষক এ বৈঠকে মুফতী মাসুম কাসেমী তার বক্তব্যে বলেন, বর্তমানে একটি ভয়ানক সঙ্কটাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এসময় আমাদেরকে প্রতিটি কদম চিন্তাভাবনা করে উঠাতে হবে। সজাগ থাকতে হবে আমাদের।
তিনি বলেন, গোলযোগ সৃষ্টি করে উগ্রবাদীরা পরিকল্পিতভাবে যে লাগাতার সন্ত্রাস করছে। এদের বিরুদ্ধে যদি এখনি কঠিন কোনও পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ভবিষ্যতে এদের ঠেকাতে সমস্যা হয়ে যাবে।

তানজীমের মুখপাত্র মুফতী আব্দুল কাদের বলেন, মিথ্যা চোরাচালানীর ঘটনাকে কেন্দ্র করে মুসলমানরা ভীতসন্ত্রস্ত। তাদের ভেতর ভয় ও হতাশার সৃষ্টি হয়েছে। এছাড়া অপরাধীরা যেভাবে আইনকে নিজের হাতে তুলে নেয়ার সুযোগ পাচ্ছে এটি অবশ্যই দুঃখ ও প্রশাসনের ব্যর্থতা।

জামিআ সাবিলুস সালামের প্রিন্সিপাল মুফতী মুহাম্মদ রাশেদ কাসেমী বক্তব্যে বলেন, উলামায়ে কেরামের জন্য প্রশিক্ষণমূলক ক্যাম্প করা প্রয়োজন, যাতে তারা তরবিয়ত এবং ট্রেনিং এর মাধ্যমে আত্মশুদ্ধির সঙ্গে প্রয়োজনে নিজেদের রক্ষাও করতে পারে।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : হামারা সমাজ, উর্দু ডেইলি, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *