ছুটির ঘোষণা মালিবাগ জামিয়ায়

ছুটির ঘোষণা মালিবাগ জামিয়ায়

ছুটির ঘোষণা মালিবাগ জামিয়ায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ সরাসরি ছুটির বিষয়ে হস্তক্ষেপ না করলেও একে একে ছুটি ঘোষণা করা হচ্ছে কওমী মাদরাসাগুলোকে। সামনে পরীক্ষা রেখেই ছুটি ঘোষণা করেছে রাজধানী ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগ। এ মাদরাসাটি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

জানা যায়, জামিয়া শারইয়্যাহ মালিবাগ সরকারি ঘোষণা ও কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর ঘোষণাকে সামনে রেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জামিয়া শারইয়্যাহ মালিবাগ বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থোকবে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষার আগে এসে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। মাদরাসার পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে সামনে রেখে করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে রাজধানীর রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা বাংলাদেশে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে জামিআর সকল শিক্ষকদের সঙ্গে এক জরুরি বৈঠকে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ ছুটির বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার দিকটি খেয়ার করে করোনা ভাইরাসজনিত কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ রজব ১৪৪১ হিজরী মোতাবেক ১৯ মার্চ ২০২০ ইং বৃহস্পতিবার থেকে ৬ শাবান ১৪৪১ হিজরী মোতাবেক ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত জামিআর সকল কার্যক্রম বন্ধ রেখে ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে তাকমিল বা মাস্টার্সের কেন্দ্রীয় পরীক্ষা ও জাতীয় দ্বিনী বোর্ডের পরীক্ষা প্রস্তুতিমূলক পড়াশোনার জন্য জামিআতে কেউ অবস্থান করতে চাইলে, সে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত মঞ্জুর করিয়ে জামিআতে অবস্থান করতে পারবে বলে জানান মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

ছুটির এসময়টাতে সকল শিক্ষার্থীদের সতর্ক ও সচেতনতার সাথে বাড়িতে অবস্থানের জোর তাগিদ দিয়েছেন জামিআর রঈস আরীফ উদ্দীন মারুফ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেন করোনাভাইরাসের সংক্রমণ না হয়। এটাকে হালাকাভাবে নেয়ার সুযোগ নেই। অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সেটা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারসহ ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এর পরিপ্রেক্ষিতে সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে, শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে, পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ এমন সিদ্ধান্ত জানিয়ে ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুরে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে হওয়া গৃহীত সিদ্ধান্ত মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *