স্পোর্টস ডেস্ক : সত্য ও মিথ্যার পার্থক্য বুঝাতে, দেশপ্রেম ও মুসলিম উম্মাহর সংরক্ষণ এবং তত্ত্বাবধানের উদ্দেশ্যে গঠিত সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় আফিসে অবস্থান করে মসজিদে আবদুন নবীতে শুক্রবার (১ নভেম্বর) জুমআর নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
জমিয়তে উলামা হিন্দ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা দিল্লিতে জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় আফিসে জুমআর নামাজের আগ মুহূর্তে উপস্থিত হয়ে মসজিদে আবদুন নবীতে জুমআর নামাজ আদায় করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
উল্লেখ, দিল্লির ভয়াবহ বায়ুদূষণ সবারই জানা। গত পরশু ভারতের রাজধানীর আতিথ্য গ্রহণ করা বাংলাদেশ টি ২০ দল বৃহস্পতিবার টের পেল তা। এদিন দুপুরেই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের কেউ কেউ মাস্ক পরে অনুশীলন করেন। রোববার এই ভেন্যুতে প্রথম টি ২০। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় টি ২০ দলের অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ। টেস্ট দলে এই দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।



