জম্মু ও কাশ্মীরের ডিডিসি নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা করেছে 

জম্মু ও কাশ্মীরের ডিডিসি নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা করেছে 

জম্মু ও কাশ্মীরের ডিডিসি নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা করেছে 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ বা ডিডিসির নির্বাচন ওই অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। করোনা মহামারি ও ঠা-া থাকার পরও নির্বাচনের প্রতিটি পর্বে তরুণ, বয়স্ক ও নারীরা নির্বাচনী বুথে গিয়ে ভোট দিয়েছেন।

শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার সেহাত প্রকল্প ঘোষণা করেন মোদি। এই ভার্চুয়াল অনুষ্ঠানেই তিনি জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন নিয়ে এই কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার গত কয়েক বছরে তৃণমূল গণতন্ত্র জোরদার করতে কাজ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ‘গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করেছে’। গত কয়েক বছরে আমরা জম্মু ও কাশ্মীরে তৃণমূলের গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করেছি।

নরেন্দ্র মোদি বলেন, জম্মু ও কাশ্মীরের প্রতিটি ভোটারের মুখে আমি উন্নয়নের প্রত্যাশা দেখেছি। জম্মু ও কাশ্মীরের প্রতিটি ভোটারের চোখে আমি অতীতকে পেছনে ফেলে আরো ভালো ভবিষ্যতের প্রত্যয় দেখেছি।

মোদি জানিয়েছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তাঁর সরকার দিনরাত কাজ করেছে। তিনি বলেন, গত কয়েক বছরে আমরা জম্মু ও কাশ্মীরে তৃণমূলের গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করেছি।
সূত্র : এএনআই, ইয়াহু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *