জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন ২ মার্চ

জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন ২ মার্চ

জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন ২ মার্চ

পাথেয় রিপোর্ট : বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ তথা জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ শনিবার। কওমী মাদরাসার এই বোর্ডকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে। জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত এ পরামর্শসভা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ ঘোষণা দেন। তিনি বলেন, কওমী মাদরাসা আমাদের প্রাণে স্পন্দন। মাদরাসার অগ্রগতি, উন্নতি ও সর্বাত্মক কল্যাণসাধনায় আমাদের কাজ করে যেতে হবে।

বোর্ডের অধীনে মাদরাসাগুলোতে পরিদর্শন করা উচিত মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, নৈতিক চিন্তার অধিকারী মানুষ তৈরীতে এই মাদরাসাগুলোই আমাদের আসল প্রাণ। প্রয়োজনে আমি নিজে এই মাদরাসাগুলোতে সফর করবো। মাদরাসায় শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার চর্চায় গুরুত্ব আরও বাড়াতে হবে।

এ পরামর্শসভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতী মোহাম্মদ আলী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী,  ময়মনসিংহের জামিআ আশরাফিয়া খাগডহরের প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম কাসেমী, জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ,  হাকীম মুফতী জসীম উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা হোসাইনুল বান্না, জামিয়াতুল ইসলাহর প্রিন্সিপাল মাওলানা সাঈদ নিজামী, মুন্সিগঞ্জের নশাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন ফরিদী,  ইকরা বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক  মাওলানা সদরুদ্দীন মাকনুন, জাতীয় বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি সাইফুল ইসলাম, শাইখুল হাদিস  মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা মুস্তফা, , মাওলানা শাহাদাত হোসাইন ইমদাদী ও মাওলানা শওকত আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *