জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক : বাবুনগরী

জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠক প্রসঙ্গে দলটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী বলছেন জাতীয় স্বার্থে ওই বৈঠক করেছেন তারা।

বাবুনগরী বলেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছি।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। এর আগে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় বৈঠকে করেন হেফাজতের নেতারা।

বাবুনগরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-ওলামাদের মুক্তি দেবেন।

তিনি আরও বলেন, সারা দেশে অসংখ্য নিরীহ আলেম-ওলামাদের গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরেছি। আমরা জানিয়েছি হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। হেফাজতের কোনো নেতাকর্মী সহিংসতার সাথে যুক্ত ছিল না। কিছু দুষ্কতকারী হেফাজতের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করা দরকার। নিরীহ আলেম-ওলামাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মাওলানা জহুরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *