জামায়াত, জঙ্গি ও খুনিদের ঠিকানা এখন বিএনপি : ইনু

জামায়াত, জঙ্গি ও খুনিদের ঠিকানা এখন বিএনপি : ইনু

পাথেয় রিপোর্ট : জামায়াত, জঙ্গি ও খুনিদের ঠিকানা এখন বিএনপি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, জঙ্গি ও সব খুনিদের ঠিকানা এখন বিএনপি। এজন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত।

১৬ ডিসেম্বর রোববার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্ত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

এর আগে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় তথ্যমন্ত্রী সকল মুক্তিযোদ্ধা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তিকে দল মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের পক্ষে থেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌আজ যারা গণতন্ত্রের জন্য মায়া কান্না করেন তাদের অন্তরে কোনো গণতন্ত্র নেই। অশুভ সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে তারা জোট এবং গোপন বৈঠক করছেন। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেয়ার চক্রান্ত করছে তারা। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি।বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। তারা মুখে যতই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের কথা বলছে আসলে তারা জঙ্গিবাদকে সমর্থন করছে।

নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার উঠেছে। এ অবিস্মরণীয় গণজোয়ার দেখে এবং নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে কাদের বলেন, এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। নির্বাচন বানচাল করতে আমরা দেব না।

ওবায়দুল কাদের ১৬ ডিসেম্বর রোববার তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত প্রমুখ।

আদর্শের জন্য দল আর উন্নয়নের জন্য কাজের লোককে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উত্তর বঙ্গের মঙ্গা, দারিদ্র্যতা ও বেকারত্ব এখন যাদুঘরে। এবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে দেশ অন্ধকারে যাবে। আগুন সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *