জামিন পেলেন ভিয়েতনাম-কাতার থেকে ফেরা ২০ বাংলাদেশি

জামিন পেলেন ভিয়েতনাম-কাতার থেকে ফেরা ২০ বাংলাদেশি

জামিন পেলেন ভিয়েতনাম-কাতার থেকে ফেরা ২০ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভিয়েতনাম ও কাতার থেকে দেশে ফেরা ৮৩ জন বাংলাদেশির মধ্যে এক মাস কারাভোগ করার পর অবশেষে জামিন পেয়েছেন ২০ বাংলাদেশি। শনিবার তুরাগ থানার নন জিআর শাখার কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রবীন্দ্রনাথ রায় সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী গত ১ অক্টোবর এ জামিনের আদেশ দিয়েছিলেন। এর আগে, গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় তারা কোয়ারেনটাইনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

এছাড়া প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে আসার পর তাদের কোয়ারেনটাইনে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা প্রত্যেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ভিয়েতনামে যান বলেও জানায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *