জামিয়ার ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধরের তীব্র নিন্দা জানালেন মাহমুদ মাদানী

জামিয়ার ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধরের তীব্র নিন্দা জানালেন মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধরের তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।

রোববার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে চলমান বিক্ষোভে অংশ নিয়ে এ তীব্র নিন্দা জানান তিনি। মাহমুদ মাদানী বলেন, অবশ্যই বিনা বিচারে এটি ছেড়ে দেয়া হবে না।

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। রোববার দিল্লির জামিয়া এবং উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ হয়েছে হায়দারাবাদের মৌলানা আজাদ, যাদবপুরসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অনেকে। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আটক করা হয় শতাধিক শিক্ষার্থীকে। আটককৃতদের মুক্তির দাবিতে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল।

মিল্লাত টাইমস সূত্রে জানা যায়, মাওলানা মাহমুদ মাদানী বলেন, সাম্প্রদায়িক মানসিকতা থেকে যে নাগরিকত্ব বিল পাস করা হয়েছে, এটি ভারতের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। গোটা দেশ এ বিলকে প্রত্যাখ্যান করেছে। ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের মারধরের আমরা তীব্র নিন্দা জানাই। অবশ্যই বিনা বিচারে এটি ছেড়ে দেয়া হবে না।

এদিকে, আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দারুল উলূম দেওবন্দে। শিক্ষার্থীরা মাদরাসা-মসিজিদের আঙিনায় বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন। আহতদের সুস্থতার জন্য জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতের প্রধান বিচারপতি শারদ অরভিন্দ ববদে বলেন, ‘দাঙ্গা’ অবশ্যই বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *