জার্মানিতে জাতীয় নির্বাচনে ভোট আজ

জার্মানিতে জাতীয় নির্বাচনে ভোট আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জার্মানিতে জাতীয় নির্বাচনে আজ রবিবার ভোট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির জনপ্রিয় এবং দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের পর আজকের নির্বাচনে যিনি জিতবেন, তার সফল হওয়ার লড়াইটি খুব কঠিন হতে পারে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মাঝেও ভোটের আমেজ ছড়িয়েছে জার্মানিতে। ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আজ।

জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মারকেলের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

এর আগে ২০০৫ সাল থেকে টানা ১৬ বছর সে দেশের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার সামলেছেন আঙ্গেলা মারকেল। তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। নির্বাচনে নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে তার।

এবার নির্বাচনে চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঙ্গেলা মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ, পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *