‘জায়রা ওয়াসিমের সিদ্ধান্তে গর্বিত আসাদউদ্দিন ওয়াইসি’

‘জায়রা ওয়াসিমের সিদ্ধান্তে গর্বিত আসাদউদ্দিন ওয়াইসি’

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : জায়রা ওয়াসিম বলিউডকে বিদায় জানানোয় প্রতিক্রিয়া অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমেনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই মুখের কথা নয়। নিজের বিশ্বাসে ভর করে তাঁর এই সিদ্ধান্তে আমি গর্বিত।

কাশ্মীরের কন্যা জায়রা ওয়াসিম আমীর খানের সঙ্গে দঙ্গল ছবির জন্য খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তারপরও বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। এই নিয়ে নানা মহলে আলোড়ন পড়েছে। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ধর্মীয় কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

জায়রা ধর্মীয় কারণ দেখিয়ে তাঁর বলিউড ছাড়ার কথা বলেন, সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, কুরআনের বিশাল এবং ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তাঁর গুণাবলী, তাঁর করুণা এবং তাঁর আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। নিজের ব্যক্তিগত বিশ্বাসের বদলে আল্লাহ-র উপরেই যে ভীষণ ভাবেবিশ্বাস করতে শুরু করেছেন জায়রা, তার উল্লেখও রয়েছে পোস্টে।

এতদিন নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করে কী ভাবে সৃষ্টিকর্তা দ্বারা সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ভুলে নিজের জীবন কাটাচ্ছিলেন তিনি, সেটারও উল্লেখ রেখেছেন ওই পোস্টে। শেষে সকলের প্রতি জায়রার উপদেশ— সাফল্য, খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *