জিম্বাবুয়ের সামনে ২১৮ রানের বিশাল লিড টাইগারদের

জিম্বাবুয়ের সামনে ২১৮ রানের বিশাল লিড টাইগারদের

ক্রীড়া ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা তৃতীয় দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ৩০৪ রান। তেন্দাই চাতারা বোলিং করার সময় যে ইনজুরিতে পড়েছিলেন, তাতে এই টেস্টে আর তার খেলার সম্ভাবনা নেই। সুতরাং, জিম্বাবুয়ের ৯ উইকেট পড়া মানেই অলআউট তারা। ২১৮ রানের বিশাল লিড বাংলাদেশের। কিন্তু দিনের খেলা শেষ হয়ে যাওয়ার কারণে, বোঝা গেলো না জিম্বাবুয়েকে ফলো অন করাবে কি না বাংলাদেশ। তবে, খেলার গতি প্রকৃতি দেখে বোঝাই যাচ্ছে, বুধবার সকালে আবারও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাতে পারেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এই উইকেটটাও তাইজুলের। তার বলে সেই মেহেদী মিরাজের তালুবন্দি হলেন ত্রিপানো (৮)। ৪০ রানে দ্বিতীয় উইকেটের পতন হলো সফরকারীদের। এরপর ব্রেন্ডন টেইলরের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেনে ওপেনার ব্রায়ান চারি।

লাঞ্চের আগমুহূর্তে চারিকে (৫৩) মুমিনুল হকের তালুবন্দি করে ৫৬ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন অভিজ্ঞ শন উইলিয়ামস (১১)। ১২৯ রানে চতুর্থ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বিপজ্জনক অল-রাউন্ডার সিকান্দার রাজাও (০) বোল্ড হয়েছেন তাইজুলের বলে। ১৩১ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে যায় সফরকারীদের।

এরপর পাল্টা প্রতিরোধ গড়েন ব্রেন্ডন টেইলর এবং পিটার মুর। ৬ষ্ট উইকেটে দুজনে মিলে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। ১১৪ বলে ৮৩ রান করা পিটার মুর আরিফুল হকের বলে এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেনি জিম্বাবুয়ে। মুরের বিদায়ের পরেই ১৮৭ বলে ৮ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর।

সেঞ্চুরিয়ান টেইলরকে ১১০ রানে থামিয়ে দিলেন মেহেদী মিরাজ। দুর্দান্ত ক্যাচ নিলেন তাইজুল ইসলাম। ২ বল পরেই ব্রেন্ডন মাভুতা (০) ধরা পড়লেন আরিফুলের হাতে। দিনের খেলার একেবারে শেষের দিকে উইকেটকিপার ব্যাটম্যান চাকাভাকে (১০) মুমিনুলের তালুবন্দি করে পঞ্চম শিকার ধরেন তাইজুল ইসলাম। এরই সঙ্গে শেষ হয় তৃতীয় দিনের খেলা।

এর আগে দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেই দুই উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে স্বাগতিকদের হতাশায় ডোবাতে শুরু করেন জিম্বাবুইয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর এবং ব্রেন্ডন টেলর। এ দুজনই উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও এ ম্যাচে খেলছেন পুরো দস্তুর ব্যাটসম্যান হিসেবে।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৬০ রান যোগ করে চা পানের বিরতিতে যান মুর ও টেলর। এরপর দু’জন গড়েন ১৩৯ রানের জুটি। শেষ পর্যন্ত ২৭০ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে। আউট হন পিটার মুর।

তার আগে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পুরো ওয়ানডে সিরিজ ও সিলেট টেস্টে ভোগানো শন উইলিয়ামস এবং সিকান্দার রাজাকে সরাসরি বোল্ড করে ইনিংসে চার উইকেট দখল করেন তাইজুল ইসলাম। উইলিয়ামস আউট হন ১১ রান করে, রাজা ব্যর্থ হন রানের খাতা খুলতে।

সিলেট টেস্টের দুই ইনিংসেই পাঁচ উইকেট নেয়া তাইজুল এ ইনিংসে ৫ উইকেট নিয়ে স্পর্শ করলেন অসাধারণ এক মাইলফলক। রেগিস চাকাভাকে আউট করে এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

তাইজুল ইসলাম ছাড়া ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং ১ উইকেট নেন আরিফুল হক। অভিষিক্ত খালেদ আহমেদের দুর্ভাগ্য। দুটি ক্যাচ মিস হওয়ার কারণে তিনি কোনো সাফল্য পেলেন না। ১৮ ওভারে ৪৮ রান দিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমানও সাফল্য পাননি। ২১ ওভার বল করে তিনি দিয়েছেন ৫৮ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *