পাথেয় রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার দু’দিন ব্যাপী ১১৩ তম বার্ষিক সভা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার জামেয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন শাহ আবরারুল হক রহ.-এর খলিফা, জামিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব। উপস্থিত থাকবেন মজলিসে দাওয়াতুল হকের আমির যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান।
জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবদুল হালিম বোখারী প্রধান অতিথি ও জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও মাওলানা জুনাইদ বাবুনগরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম, মাওলানা মুফতী নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জ, মাওলানা মুফতি আজিজুর হক মাদানী চট্টগ্রাম, মাওলানা জুনাইদ আল হাবীব ঢাকা, মুফতী মিজানুর রহমান সাঈদ ঢাকা, মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ঢাকা, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা ও মাওলানা হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, মাওলানা মোস্তফা বিন নুরী কক্সবাজার, মাওলানা মাহফুজুর রহমান জাবেরসহ দেশবরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েগণ উপস্থিত থাকবেন।
জামেয়া জিরির সহকারী পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়্যব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেশবাসীকে যথাসময়ে উপস্থিত হয়ে ওলামায়ে কেরামদের নসিহত শুনার আহবান জানা তিনি।


