জুনায়েদ জামশেদের নামে করাচিতে মসজিদ

জুনায়েদ জামশেদের নামে করাচিতে মসজিদ

বিশ্বখ্যাত হামদনাতের শিল্পী শহীদ জুনায়েদ জামশেদের নামে করাচিতে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। শিল্পীর প্রতি একান্ত ভালোবাসা হিসেবেই এই মসজিদ নির্মাণ করা হয়েছে। পাকিস্তানের অভিনেত্রী সানাম বালচ টুইটারে এসব কথা টুইট করেন।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে পি আই এ ফ্লাইট দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন বিখ্যাত হামদনাতের শিল্পী জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহু তাআলা ওয়াগাফারা লাহু। তাঁর মৃত্যুতে বিশ্বব্যাপী লক্ষ-কোটি মুসলিমের হৃদয় শোকার্ত হয়েছে এবং চোখ থেকে অশ্রু ঝরেছে।

অভিনেত্রী সানাম বালচ লিখেন, পাকিস্তানি এই আইকনের উত্তরাধিকারীদের সম্মান ও শ্রদ্ধা জানাতে, তার নামে নামকরণ করে চৌরঙ্গি কারাচিতে বুধবার একটি সুন্দর মসজিদ উদ্বোধন করা হয়।
মসজিদটি জুনায়েদ জামশেদের একটি স্মরণীয় স্মারক হিসেবে ইসলামী সংস্কৃতির অত্যন্ত সুন্দর দৃশ্য হিসাবে কাজ করবে।

 

জুনায়েদ জামশেদ মসজিদের অভ্যন্তর
জুনায়েদ জামশেদ মসজিদের অভ্যন্তর

গ্রন্থনা : আদিল মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির

জুনায়েদ জামশেদ মসজিদের অযুখানা

 

গ্রন্থনা : আদিল মাহমুদ                                                                              সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *