‘জুলুম-নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে ছিলো হরতালের ডাক’

‘জুলুম-নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে ছিলো হরতালের ডাক’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজকের হরতাল জুলুম-নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে ছিলো বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৮ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, গত (২৬ মার্চ) শুক্রবার আমাদের হাটহাজারী মাদরাসার শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন পুলিশ বাহিনী (বিশেষভাবে হাটহাজারী থানার ওসি) গুলি করে ৭ জনকে শহীদ করেছে। আরো অনেক আহত। একজন নিরীহ মানুষ, তাবলীগী ভাই-তাকেও শহীদ করেছে। আরো অনেক জায়গায় নিহত হয়েছে। বিশেষভাবে ঢাকায়, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১৬ জনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। এটা কোন সাধারণ বিষয় নয়। এই কারণে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে হরতালের ডাক দিয়েছিলাম।

তিনি বলেন, আমাদের হরতালের কর্মসূচি ছিল অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ। আমাদের হরতাল আজকে সারাদিন চলবে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে। এ হরতাল পালন করার জন্য সারা দেশের জনগণ এবং আলেম-ওলামারা সাড়া দিয়েছে।

তিনি হরতাল পালনকারী সাধারণ হেফাজত কর্মীদের উদ্দেশে বলেন, আজকে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন। এভাবে ইসলামবিরোধী কাজ হলে আমরা আহবান করব, আপনারা আমাদের ডাকে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা বাধ্য হয়েই হরতালের ডাক দিয়েছি। ১৬ টি প্রাণ নিহত। আরো কত আহত। আবার গ্রেফতার করেছে অনেককে। এই জুলুম-নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে ছিলো হরতালের ডাক। আমাদের হরতাল ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। আমাদের হরতাল ইনসাফের পক্ষে ও জুলুমের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আমাদের হরতাল কামিয়াব ও সফল।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বলেন, কিন্তু বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনী এবং দলীয় ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করেছে। হামলা করেছে। আক্রমণ করেছে। আহত-নিহত করেছে। আমাদের হেফাজতের নায়েবে আমীর, আল্লাহর অলি মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ সাহেবের উপর হামলা করেছে। এই ১৬ জন নিহত হওয়া ছাড়াও আরো অনেক আহত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *