জুয়া-ক্যাসিনো-হাউজি ও মানি লন্ডারিং আইন জানতে চান হাইকোর্ট

জুয়া-ক্যাসিনো-হাউজি ও মানি লন্ডারিং আইন জানতে চান হাইকোর্ট

জুয়া-ক্যাসিনো-হাউজি ও মানি লন্ডারিং আইন জানতে চান হাইকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জুয়া, ক্যাসিনো, হাউজির সাথে মানি লন্ডারিংয়ের আইনগত বিষয় জানতে চেয়েছেন হাইকোর্ট। ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের ছয় মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম, আব্দুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। ক্যাসিনোকা-ের ঘটনায় গ্রেফতার হওয়া ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকার ছয় মামলায় জামিন আবেদন করেন। ওই মামলার শুনানিতে গত সোমবার আসামি পক্ষের কাছে ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র, কমিটি ও অডিট রিপোর্ট চেয়েছিলেন। তারা মঙ্গলবার এসব বিষয়ে প্রতিবেদন দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, জুয়া, ক্যাসিনো, হাউজির সাথে মানি লন্ডারিংয়ের আইনগত বিষয় জানতে চেয়েছেন হাইকোর্ট। এসব আইনগত বিষয়ে পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি।

জয় গোপাল ওয়ান্ডারার্স ক্লাবের একজন ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে পরিচালনা পর্ষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হন। তার হাত ধরেই গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা ক্যাসিনোকা-ে জড়িত হওয়ার কথা জানায় সিআইডি। গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ দুই ভাই এনু ও রুপনকে গ্রেফতার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে এলে সিআইডি তাকে ১৩ জুলাই লালবাগ থেকে গ্রেফতার করে। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *