জেনে নিন— ‘কখন সেহেরি কখন ইফতার’

জেনে নিন— ‘কখন সেহেরি কখন ইফতার’

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : আগামী ৭ মে মঙ্গলবার পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে চলতি বছরের সেহেরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে রোববার (৭ এপ্রিল)।

সোমবার (৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে শাবান মাস গণনা। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রমজান মাস শুরু হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৫২ মিনিটের মধ্যে সেহেরি খেয়ে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই সূচিতে সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। একইভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/04/08/time-schedule-of-sahari--i.jpg/BINARY/Time-Schedule-of-Sahari-%26-I.jpg

https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/04/08/time-distance-to-dhaka.jpg/BINARY/Time-Distance-to-Dhaka.jpg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *