পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত জেরুজালেমে একটি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আনদালু এজেন্সি।
দ্য প্রটেকশন অব মুসলিম গ্রেভ’স নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক আহমেদ আল-দাজান বলেন, জেরুজালেম পৌরসভার কর্মকর্তারা ইসরাইলের সেনাবাহিনীসহ বুলডোজার দিয়ে জেরুজালেমের আল-ইউসুফিয়ে কবরস্থানের দেয়াল এবং উত্তর পাশের সিঁড়ি ভেঙে দিয়েছে।
আল-দাজানি জানান যে তিনি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালাতে ইসরাইলি কর্তৃপক্ষকে নিষেধ করলেও তারা সেটি শোনেননি।


