জেল খেটে সৌদি থেকে ৪৩৪ বাংলাদেশি ঢাকায়

জেল খেটে সৌদি থেকে ৪৩৪ বাংলাদেশি ঢাকায়

জেল খেটে সৌদি থেকে ৪৩৪ বাংলাদেশি ঢাকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যারা রেমিট্যান্স পাঠায় তারা আমাদের বাপ, ভাই-বোন বা কোনো নিকটাত্মীয়। তারা দেশের পরম বন্ধু। সৌদির বিভিন্ন কারাগারে জেল খেটে দেশের ফিরে এসেছেন ৪৩৪ জন বাংলাদেশি। এরা শুক্রবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে সৌদি এয়ারলাইন্সের এসবি৩৮০৪ ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় ফেরত আসেন।

সৌদি আরব থেকে শুক্রবার ৪৩৪ জন বাংলাদেশি শ্রমিক ফিরে এসেছেন। এদিন সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে সৌদি এয়ারলাইন্সের এসবি৩৮০৪ ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় ফেরত আসেন তারা।

বিমানবন্দর এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি শ্রমিকের বেশির ভাগই সৌদি আরবের বিভিন্ন কারাগারে জেল খেটেছেন।

দেশটিতে অবস্থানে বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। কারাভোগ শেষে বাংলাদেশ দূতাবাসের আউটপাস নিয়ে এসব শ্রমিক অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *