নিজস্ব প্রতিবেদক ● জেলায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের কাটাখাল ব্রিজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো, শালিকা উপজেলার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৮), ঝিনাইদহ সদরের শিকারপুরের নরেন্দ্রনাথ শিকদারের ছেলে তিব্বত শিকদার (৫৪), দক্ষিণ শিকারপুরের ঠাকুর সরদারের ছেলে কুমুদ সরদার (২৬) ও কালীগঞ্জ উপজেলার নাটুপাড়া গ্রামের মকছেদ মিয়ার ছেলে সুকানুর রহমান (৩০)।
তাদের কাছ থেকে ২টি বিদেশী বন্দুক, ১টি রাইফেল, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন্ড রাবার বুলেট ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়।


